1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে র‍্যাব, দ্রুত অভিযান শুরু হবে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে র‍্যাব, দ্রুত অভিযান শুরু হবে

প্রতিনিধি

সারাদেশে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা সম্পন্ন হওয়ার পর এতে অন্তর্ভুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না।

রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “যে অপরাধী, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

র‍্যাব জানায়, পরিবহন খাত, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড়—সব স্তরের অপরাধীদের অন্তর্ভুক্ত করা হবে।

সংস্থাটি আরও জানায়, অনেক ভুক্তভোগী নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে না পারায় গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে তালিকা তৈরি করা হচ্ছে।

তালিকা প্রস্তুতের নির্দিষ্ট সময়সীমা না জানালেও যত দ্রুত সম্ভব কাজ শেষ করে অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, চট্টগ্রামে সাম্প্রতিক ইয়াবা উদ্ধার অভিযানের প্রসঙ্গ টেনে র‍্যাব জানায়, নিম্নস্তরের সদস্যদের মাধ্যমে মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংস্থাটি আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় তারা স্বাধীনভাবে কাজ করছে এবং অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!