1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: অকটেন ও সার জব্দ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: অকটেন ও সার জব্দ

প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৩৯৫ লিটার অকটেন এবং মোট ২৪ বস্তা সার উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমন্বিত অভিযান চালায়। এ সময় সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা অকটেন জব্দ করা হয়।

একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া সার এবং ৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক মো. ফয়জুল কবির জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার, মজুত ও কালোবাজারি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!