1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝালকাঠিতে বাড়ছে হামের সংক্রমণ, সতর্কতা জারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ঝালকাঠিতে বাড়ছে হামের সংক্রমণ, সতর্কতা জারি

প্রতিনিধি

ঝালকাঠিতে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক ইঙ্গিত দিচ্ছে। ঝালকাঠি জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত ২ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা এখনো রেকর্ড হয়নি।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, নতুন শনাক্তদের মধ্যে নলছিটি উপজেলা তে সর্বোচ্চ ১১ জন, ঝালকাঠি সদর উপজেলা তে ১ জন এবং কাঁঠালিয়া উপজেলা তে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। রাজাপুর উপজেলা তে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

বর্তমানে জেলায় ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ভর্তি হননি এবং ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ জন।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা প্রস্তুতি রাখা হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অত্যন্ত জরুরি। শিশুদের টিকাদান নিশ্চিত করা, জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদ্বোধন করা হয় ১৬ দিনব্যাপী এই কার্যক্রম। এতে প্রায় ২১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!