1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট, সিরাজগঞ্জে ব্যবসায়ীর ব্যতিক্রমও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট, সিরাজগঞ্জে ব্যবসায়ীর ব্যতিক্রমও

প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড তিনি গেঞ্জিতে প্রিন্ট করে ব্যবহার করছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেলে ওই গেঞ্জি পরে চলাচল করতে দেখা যায় ব্যবসায়ী নূর মোহাম্মদ-কে। তিনি উপজেলার বড়পাকুরিয়া এলাকার বাসিন্দা এবং ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ নামে একটি দোকানের মালিক।

জানা গেছে, গত ৫ এপ্রিল কাজীপুর মোড় এলাকায় একটি তেলের পাম্পে তেল নিতে গেলে তাকে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হয়নি। পরে ৬ এপ্রিল তিনি অভিনব পদ্ধতিতে সেই কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

গেঞ্জির সামনে অংশে তার নাম, পরিচয় ও ছবি সম্বলিত ফুয়েল কার্ডের তথ্য প্রিন্ট করা হয়েছে। আর পেছনের অংশে কবে কবে তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশনাগুলো ছাপানো রয়েছে।

এ বিষয়ে নূর মোহাম্মদ বলেন, “বারবার তেলের জন্য গেলে বলা হতো তেল নেই। পরে ফুয়েল কার্ড পাওয়ার পরও কার্ড সঙ্গে না থাকলে তেল দেওয়া হতো না। তাই ঝামেলা এড়াতে গেঞ্জিতেই কার্ড প্রিন্ট করে নিয়েছি।”

তিনি আরও জানান, যতদিন এই নিয়ম চালু থাকবে, ততদিন তিনি এই গেঞ্জি ব্যবহার করবেন।

স্থানীয়দের কাছে বিষয়টি যেমন হাস্যরসের সৃষ্টি করেছে, তেমনি প্রশাসনিক ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতাও সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!