1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হোয়াটসঅ্যাপে ভুয়া বিনিয়োগের ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ— গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপে ভুয়া বিনিয়োগের ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ— গ্রেপ্তার ২

প্রতিনিধি

হোয়াটসঅ্যাপভিত্তিক ভুয়া বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাসুম রানা (৩৮) ও মো. শামীম আক্তার (৩৬)। তাদের বাড়ি দিনাজপুরের বিরামপুর এলাকায়।

সিআইডি জানায়, “ড্রিমপায়ারিং এমসিএস লি.” নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প সময়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এই প্রতারণা চালানো হয়। তদন্তে জানা গেছে, নারায়ণগঞ্জে কর্মরত এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারকদের সঙ্গে পরিচিত হন। পরে তাকে ভুয়া চুক্তিপত্র পাঠিয়ে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়।

প্রতারকদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী তার ব্যক্তিগত সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে নগদ, বিকাশ ও ব্যাংকের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা দেন। পরে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিভিন্ন ভুয়া ঠিকানায় যেতে বলে বিভ্রান্ত করে। ঢাকার সেগুনবাগিচায় গিয়ে ভুক্তভোগী নিশ্চিত হন, ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই।

ঘটনার পর নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের হলে সিআইডি তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ ও ৯ এপ্রিল তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!