1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতিসংঘ শান্তি মিশনে ফোর্স কমান্ডার হচ্ছেন লে. জেনারেল মিনহাজুল আলম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতিসংঘ শান্তি মিশনে ফোর্স কমান্ডার হচ্ছেন লে. জেনারেল মিনহাজুল আলম

প্রতিনিধি

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সদ্য পদোন্নতিপ্রাপ্ত এই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে এ মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী ফোর্স কমান্ডারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মহাসচিব।

তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য সামরিক জীবনে লে. জে. মিনহাজুল আলম নেতৃত্ব ও কমান্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর কমান্ড্যান্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কাউন্টার টেররিজম, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গোয়েন্দাভিত্তিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (মিনুস্কা) সেক্টর কমান্ডার এবং পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাগত যোগ্যতাতেও তিনি সমানভাবে সমৃদ্ধ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে স্নাতকোত্তরসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

এই নিয়োগ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!