1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি সংসদে, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি সংসদে, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে জাতীয় সংসদে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু জোর দিয়ে বলেন, মান্দায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র দ্রুত স্থাপন করা প্রয়োজন।

পরিসংখ্যান অনুযায়ী, নওগাঁ জেলায় প্রায় ৪,৫০০ জন পল্লী চিকিৎসক রয়েছেন। শুধু মান্দা উপজেলায় তাদের সংখ্যা ৪৫০–৫০০। তাদের একটি বড় অংশই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই গ্রামীণ মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

সংসদে প্রশ্নোত্তর পর্বে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। তবে যথাযথ প্রশিক্ষণের অভাবে সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ জনগোষ্ঠী আরও নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবে।”

এই দাবির জবাবে স্বাস্থ্যমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

বিশেষজ্ঞদের মতে, মান্দায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তা মাইলফলক হিসেবে কাজ করবে। ফলে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসার ঝুঁকি থেকে মুক্তি পাবে এবং প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!