1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ভোজ্য তৈলের মজুত ও অবৈধ বাজারজাত প্রতিরোধে র‍্যাবের অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে ভোজ্য তৈলের মজুত ও অবৈধ বাজারজাত প্রতিরোধে র‍্যাবের অভিযান

মো.তৌহিদ, বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভোজ্যতৈলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং এর বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠান হতে ১০৪২ লিটার ভোজ্যতৈল জব্দ ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও এসময় অপর দুইটি প্রতিষ্ঠান হতে ২১৬০০ লিটার ভোজ্যতৈল মজুদ করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৭, চট্টগ্রামের মিডিয়া শাখা জানান, গত (৭ ও ৮এপ্রিল) মঙ্গলবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়, নাসিরাবাদ এবং কর্নফুলী কমপ্লেক্স এলাকায় অবৈধভাবে ভোজ্যতৈলের মজুদ এবং অনুমোদন বিহীন বিএসটিআই এর লেভেলিং ব্যবহার করে কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধ মজুদ ও অসাধুভাবে বাজারজাত প্রতিরোধ করতে র‍্যাবের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। র‍্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআই পরিদর্শক ও র‍্যাব সদস্যদের সহায়তায় পরিচালিত অভিযানে,বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদকৃত ১০৪২ লিটার ভোজ্যতেল (সয়াবিন) জব্দ করে উক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নং গেট এলাকায় অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানে সর্বমোট ২১,৬০০ লিটার ভোজ্যতৈল অবৈধভাবে মজুদ করার অপরাধে দুই প্রতিষ্ঠানে সর্বমোট-৬০,০০০(ষাট হাজার) টাকা জরিমানা/অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!