1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তথ্য গোপন করে উন্নয়ন নয়’: বাস্তবভিত্তিক পরিসংখ্যানের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘তথ্য গোপন করে উন্নয়ন নয়’: বাস্তবভিত্তিক পরিসংখ্যানের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

প্রতিনিধি

পরিসংখ্যানের ক্ষেত্রে অতীতে “কল্পিত বাস্তবতা” তৈরি করে প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহমান সাকি। তিনি বলেন, উন্নয়নের জন্য বাস্তব ও নির্ভরযোগ্য তথ্য গ্রহণ করা জরুরি—তা অস্বস্তিকর হলেও।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত না হলে বাস্তবতা ও পরিসংখ্যানের মধ্যে ফারাক তৈরি হয়, যা সঠিক নীতিনির্ধারণে বাধা সৃষ্টি করে। তাই নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের তথ্য ২০২৬ সালে প্রকাশ হওয়ায় একটি সময়গত ব্যবধান তৈরি হয়েছে। এই গ্যাপ কমাতে ভবিষ্যতে ১০ বছরের পরিবর্তে আরও কম সময়ের ব্যবধানে শুমারি করার প্রয়োজন রয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন, দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বাড়লেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব খাতকে সুরক্ষা দেওয়া এবং অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে ব্যবসা ও শিল্প নিবন্ধনের জটিলতা কমিয়ে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিচালন ব্যয় মেটাতে ঋণনির্ভরতা কমাতে হবে। এজন্য করের আওতা (ট্যাক্স নেট) বাড়ানো এবং বিনিয়োগ বৃদ্ধি জরুরি। পাশাপাশি এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি ভবিষ্যতে Big Data, Geospatial Technology এবং রিয়েল-টাইম ডেটা ব্যবহারের মাধ্যমে পরিসংখ্যানকে আরও আধুনিক ও নির্ভুল করার কথা বলেন।

শেষে তিনি জানান, একটি টেকসই, বিনিয়োগভিত্তিক এবং কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তুলতে সঠিক তথ্যের বিকল্প নেই। এজন্য বিবিএসকে আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাদার প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!