1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিএসসিসির মশা নিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধ ‘শতভাগ কার্যকর’ দাবি, কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডিএসসিসির মশা নিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধ ‘শতভাগ কার্যকর’ দাবি, কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) নগর ভবনের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম

ডিএসসিসির ১০টি অঞ্চলের মোট ১,০৫০ জন মশক সুপারভাইজার ও কর্মীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। পাঁচটি ব্যাচে পরিচালিত এ প্রশিক্ষণে মশার জীবনচক্র, প্রজাতি শনাক্তকরণ, মশাবাহিত রোগ প্রতিরোধ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং আধুনিক যন্ত্রপাতি পরিচালনার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রশাসক জানান, মশা নিধনে ব্যবহৃত ম্যালাথিউন ও টেমিফসের কার্যকারিতা আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পরীক্ষায় শতভাগ সফল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এই কার্যকারিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, এডিস মশা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং চিহ্নিত ‘হটস্পট’ এলাকায় সমন্বিত কার্যক্রম জোরদার করা হয়েছে।

বর্তমানে ডিএসসিসি এলাকায় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং (লার্ভা নিধন) এবং বিকেল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং (উড়ন্ত মশা নিধন) কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। মশককর্মীদের জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!