1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ, এলডিপি বিএনপির ব্যাখ্যা চাইলো - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ, এলডিপি বিএনপির ব্যাখ্যা চাইলো

প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ঘটনায় দলটি বিএনপির কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক জানান, ৪ এপ্রিল বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ কর্মসূচি নেওয়া হয়। এলডিপি অভিযোগ করেছে, এই কর্মসূচি একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধার মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা এবং তা অযৌক্তিক।

চিঠিতে চারটি বিষয়ে বিএনপির ব্যাখ্যা চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:

  1. উক্ত বক্তব্যকে কটূক্তি হিসেবে গণ্য করার কারণ।
  2. বক্তব্যের পূর্ণ বিবরণ।
  3. এ ধরনের কর্মসূচি গ্রহণে দলীয় অনুমোদন ছিল কি না।
  4. কেন্দ্রীয় নেতৃত্ব এ কর্মসূচি সমর্থন করে কি না।

এলডিপি হুঁশিয়ারি দিয়েছে, অভিযোগ প্রমাণিত না হলে মানহানি ও জনশৃঙ্খলা বিঘ্নের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে

ওমর ফারুক আরও জানান, কর্নেল অলি আহমদ একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং ২০০৬ সালে তিনি এলডিপি গঠন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে এলডিপির প্রার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!