ইপেপার / প্রিন্ট
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হলেও বৈঠকে আলোচ্য বিষয় এখনও প্রকাশ করা হয়নি।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সূত্রের খবর অনুযায়ী, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হলেও দুই পক্ষের মধ্যে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন সহযোগিতার বিষয় আলোচনা করার সম্ভাবনা রয়েছে।