1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের রেভল্যুশনারি গার্ড গোয়েন্দা প্রধান” - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

“মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের রেভল্যুশনারি গার্ড গোয়েন্দা প্রধান”

প্রতিনিধি

ইরান, ৬ এপ্রিল ২০২৬ – মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হয়েছেন। আইআরজিসি সোমবার সকালে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ২১ দিনের সংলাপ হয়, যা সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরের দিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

হামলার প্রথম দিনেই ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনাঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানে নিহত হয়েছেন মোট ১,৩৪০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!