ইপেপার / প্রিন্ট
ঢাকা, ৬ এপ্রিল ২০২৬ – সরকারের প্রথম একনেক বৈঠকে উত্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৈঠক শেষে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা জানান, এই বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে কয়েকটি প্রকল্পে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, অনেক প্রকল্প রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন, যা ১৩শ’র অধিক প্রকল্প বিশ্লেষণ করে প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই-বাছাই করবে।
তিনি আরও বলেন, অতীতে নির্বাচিত সরকারগুলো প্রায়ই জনগণের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় বিভ্রান্তি সৃষ্টি করেছে। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখন জাতীয় অ্যাজেন্ডায় পরিণত হয়েছে। বর্তমান সরকার এসব প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। মেট্রোরেলসহ কয়েকটি বড় প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ব্রড কমিটি নির্ধারণ করবে কোন প্রকল্পগুলো প্রকৃত অর্থে জনগণের জন্য প্রয়োজন।