1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতিরঝিলের বাসায় ঝুলছিল নারীর মরদেহ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

হাতিরঝিলের বাসায় ঝুলছিল নারীর মরদেহ

প্রতিনিধি

রাজধানীর হাতিরঝিল থানাধীন মাই টিভি গলির একটি বাসার দ্বিতীয় তলা থেকে ২৫ বছর বয়সী তানজিলা আক্তার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানজিলার বাড়ি বরগুনার বামনা থানার চেচান গ্রামে। তার বাবার নাম আব্দুল হক। হাতিরঝিলের মাই টিভি গলির ১৫০/বি নং বাসার দ্বিতীয় তলায় তিনি ভাড়া থাকতেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তানজিলাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তিনি নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!