1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাইকে সমস্যা, সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

মাইকে সমস্যা, সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি

প্রতিনিধি

রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেছেন। মুলতবির কারণ হিসেবে তিনি সাউন্ড সিস্টেমে সমস্যাকে উল্লেখ করেন।

স্পিকার জানান, প্রথম ২০ মিনিট বিরতি নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট বিরতি মাইকের মেরামতের জন্য রাখা হয়েছে। তিনি বলেন, “সদস্যবৃন্দের মাইকও কাজ করছে না, তাই ৪০ মিনিট বিরতি দেওয়া হলো। প্রথমে নামাজের ২০ মিনিট, এরপর মাইক রিপেয়ারের জন্য ২০ মিনিট।”

এর ফলে অধিবেশন আনুষ্ঠানিকভাবে কিছু সময়ের জন্য স্থগিত থাকল এবং মাইকের সমস্যা সমাধানের পর পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!