1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবি বোর্ডের সিদ্ধান্ত: ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম চালু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিসিবি বোর্ডের সিদ্ধান্ত: ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম চালু

প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ডের চতুর্থ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি পেনশন স্কিম চালুর অনুমোদন।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হবেন খেলোয়াড়রা যাদের অবসর নেওয়ার পর অনেক সময় আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। একইভাবে ম্যাচ অফিসিয়ালরাও এই সুবিধা পাবেন। বিষয়টি চূড়ান্ত করার আগে বিস্তারিত কাঠামো তৈরি করা হবে।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, “প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী বোর্ড মিটিংয়ে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবেন। এতে নির্ধারিত হবে কাদের এই পেনশন দেওয়া হবে এবং কী পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

তিনি আরও যোগ করেন, “খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের বিষয়ে আমরা আজকে প্রাথমিকভাবে সম্মত হয়েছি। এরপর কমিটি সেই প্রস্তাবনা তৈরি করবে এবং বোর্ডের কাছে উপস্থাপন করবে।”

এই পেনশন স্কিম বাস্তবায়িত হলে বাংলাদেশি ক্রিকেটের অবসরপ্রাপ্ত খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!