1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের দোকানপাট ও শপিংমল এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষিতে সব দোকানপাট ও শপিংমল রাত ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

এরপর বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন যাতে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলা শুরু করতে চান, এবং সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চান।

প্রতিমন্ত্রী বলেন, “দোকান মালিক সমিতির আবেদন বিবেচনা করে প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়ন করেছেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। অবশ্যই জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।”

তিনি আরও বলেন, সবাইকে নিজ বাসাবাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হচ্ছে। প্রতিমন্ত্রীর মতে, “আমরা যদি বিদ্যুৎ সাশ্রয় করি, তবে আগামী দিনে এই ধরনের জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!