ইপেপার / প্রিন্ট
ঢাকায় ইস্টার উদযাপনের অংশ হিসেবে বনানীর হোলি স্পিরিট চার্চ-এ অনুষ্ঠিত মহা খ্রিষ্টযোগে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস।
রোববার (৫ এপ্রিল) সকালে তিনি চার্চে উপস্থিত হয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনায় অংশ নেন। এ সময় তিনি বলেন, বনানী হোলি স্পিরিট চার্চে ইস্টারের মহা খ্রিষ্টযোগে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।
রাষ্ট্রদূত আরও জানান, যারা এই পবিত্র উৎসব উদযাপন করছেন, তাদের সবার জন্য তিনি আনন্দময় ও আশীর্বাদপূর্ণ ইস্টারের শুভেচ্ছা জানান।
ইস্টার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা যিশুখ্রিষ্টের পুনরুত্থান স্মরণে উদযাপিত হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।