1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: মানবপাচার ও তেল-গ্যাসসহ ১২ পাচারকারী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: মানবপাচার ও তেল-গ্যাসসহ ১২ পাচারকারী আটক

প্রতিনিধি

কোস্ট গার্ড বাংলাদেশ-এর বিশেষ অভিযানে মিয়ানমারের উদ্দেশ্যে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, গ্যাস সিলিন্ডার এবং একটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি বড় মানবপাচার চক্রও নস্যাৎ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল (প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্য), ৬টি গ্যাস সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।

অভিযানকালে আটক করা ১২ জনের মধ্যে ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা রয়েছেন। কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা এবং দ্রুত অভিযানের কারণে মানবপাচারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পাচারকারীরা প্রায় ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।

এ বিষয়ে কোস্ট গার্ড জানিয়েছে, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, এবং জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলছে। এই অভিযান চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে মানবপাচার ও পণ্য পাচারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!