1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বল বিকৃতির অভিযোগে শাস্তি, ফখর জামান আপিল করছেন পাকিস্তান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বল বিকৃতির অভিযোগে শাস্তি, ফখর জামান আপিল করছেন পাকিস্তান

প্রতিনিধি

পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামানকে বল বিকৃতির অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার তিনি এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন, দাবি করে যে তাকে অনৈতিকভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং তিনি এতটাও গুরুতর অপরাধ করেননি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পিএসএলের টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে ফখর শাস্তি তুলে নেওয়ার অনুরোধ করেছেন। তবে এই আবেদনের ভিত্তিতে কবে শুনানি হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে আগামী ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফখর খেলতে পারবেন কি না, তা এখন অনিশ্চিত।

পিএসএলে লাহোর কালান্দার্স ও করাচি কিংস ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের শেষ ওভারে করাচির জন্য প্রয়োজন ছিল ১৪ রান। সেই ওভারের আগে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং ফখর জামান একসাথে বল নিয়ে আলোচনা করছিলেন। সবাই বলটি হাতের তালুতে লুকিয়ে রাখছিলেন, যা দেখে সন্দেহ হয় ম্যাচের আম্পায়ার ফয়জুল আফ্রিদির। তিনি বলটি আম্পায়ার শরফুদ্দৌলার কাছে নিয়ে যাচাই করেন। তাদের অনুমান অনুযায়ী, বলটি বিকৃত করা হয়েছে। এরপর দুই আম্পায়ার বল পরিবর্তন করেন এবং ৫ রান জরিমানা দেন। এই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি মহানামাকে জমা দেন।

এ ঘটনার পর ফখরের পুরনো একটি ভিডিও সামাজিক মাধ্যমে পুনরায় সামনে এসেছে। ভিডিওটি ২০২৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের। সেখানে ফখর বলটি নিজের জার্সির ভেতরে লুকিয়ে রাখছেন। সেই ম্যাচের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি এবং ফখর তখন শাস্তি পাননি।

এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ফখরের এই আচরণ অবশ্যই নিয়মে আপত্তিজনক, তবে তার নিষিদ্ধ হওয়ার মাত্রা যথাযথ কিনা তা টেকনিক্যাল কমিটির শুনানির ওপর নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!