1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ সাঈফ মাহমুদ

আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে মো. জুয়েল মিয়া (২৩) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, বুধবার বিকাল পৌঁনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জুয়েল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহন তল্লাশীকালে একটি সিলভার রংয়ের নোয়া গাড়ি সিগনাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা উক্ত গাড়ীর পিছু নিয়ে বিকাল পৌঁনে ৫টার দিকে গাড়িটি থামাতে সমর্থ হয়। এসময় উপস্থিত লোকজনের সামনে উক্ত গাড়িটিতে তল্লাশী চালিয়ে ১২টি পুটলায় রক্ষিত ৩০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য দশ লক্ষ টাকা বলে জানা গেছে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারী স্বল্প মূল্যে ক্রয় করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরাভাবে অধিকমূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলো। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!