ইপেপার / প্রিন্ট
বাংলাদেশে এপ্রিল মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করেছে, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল এবং অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১.৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।