1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুতুবদিয়ায় ডাকাতি: চার শ্রমিককে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুতুবদিয়ায় ডাকাতি: চার শ্রমিককে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় ডাকাতির কবলে পড়া চার শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দ্রুত ও তৎপর পদক্ষেপের ফলে কোনো প্রাণহানি হয়নি।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, সোমবার (৩০ মার্চ) সকালেই চার শ্রমিক কুতুবদিয়া লাইটহাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে নোঙর করা বাণিজ্যিক জাহাজ মেঘনা হোপ-এ কাজের উদ্দেশ্যে যান। পরদিন বিকেল ৩টার দিকে কাজ শেষ করে চট্টগ্রামে ফেরার পথে ড্যানিশ বোট-এ করে ফেরার সময় একই এলাকায় ডাকাতির শিকার হন তারা।

জরুরি সাহায্যের জন্য এম বি লিউ পার্ট-২ নামের জাহাজের একজন ক্রু ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার শ্রমিককে জীবিত উদ্ধার করে। ডাকাতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া শ্রমিকদের প্রয়োজনীয় খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের এই সজাগ ও তৎপর পদক্ষেপ নিরাপদে শ্রমিকদের ফেরত আনতে সহায়ক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!