1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এএসপির নাম ভাঙিয়ে প্রতারণা: নরসিংদীতে ডিবির ‘কথিত সোর্স’সহ গ্রেফতার ৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এএসপির নাম ভাঙিয়ে প্রতারণা: নরসিংদীতে ডিবির ‘কথিত সোর্স’সহ গ্রেফতার ৩

প্রতিনিধি

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে ডিবির কথিত সোর্সসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) পৌর শহরের পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সোহান (২৫), শামীম (৩৫) ও শুভ (২৭)। এর মধ্যে সোহান নিজেকে ডিবির সোর্স হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন শামীম নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে আসছিল। সম্প্রতি চিনিশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি মামলায় এক আসামি গ্রেফতারের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা।

তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সোর্স পরিচয় দিয়ে দাবি করে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে আসামিকে চালান দেওয়া থেকে বিরত রাখা যাবে। সরল বিশ্বাসে ওই পরিবার তাদের ১০ হাজার টাকা দেয়।

তবে পরবর্তীতে পুলিশ নিয়ম অনুযায়ী আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। ভুক্তভোগী পরিবার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানালে তার নির্দেশে দ্রুত অভিযান চালানো হয়।

পরে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে পায়রা চত্বর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ডিবির সোর্স পরিচয় ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!