1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“ফ্যামিলি কার্ডে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার হবে: সমাজকল্যাণ মন্ত্রী” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

“ফ্যামিলি কার্ডে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার হবে: সমাজকল্যাণ মন্ত্রী”

প্রতিনিধি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে সমন্বিত সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ইয়াও ওয়েন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড একটি ডেটাবেজভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম, যা দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।

চীনের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরে তিনি বলেন, স্মার্ট কার্ড প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন অনেক এগিয়ে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

অন্যদিকে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশংসা করে বলেন, এটি ইতোমধ্যে নিম্নআয়ের মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতেও চীন বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।

রাষ্ট্রদূত আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে যৌথ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই স্বনির্ভরতা অর্জনে চীন কার্যকর ভূমিকা রাখতে চায়।

বৈঠকে উভয় পক্ষ সামাজিক সুরক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!