1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনীর পেট্রোল পাম্পগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেনীর পেট্রোল পাম্পগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

প্রতিনিধি

জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার ফিলিং স্টেশনগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ফেনী সদর উপজেলার স্টার লাইন ফিলিং স্টেশনে (লালপোল) উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, মহিপাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নজির আহমদ ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন, সন্ধানী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মো. আজাদ এবং মুহুরী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) মো. ফাহাদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ফরিদা বখতিয়ার ফিলিং স্টেশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হানিফ, আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী, আব্দুল খালেক ফিলিং স্টেশনে সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান ভূঁইয়া, প্রগতি ফিলিং স্টেশনে সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম, মা মনি ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নাজমুন নাহার এবং এম এম ফিলিং স্টেশনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই উপজেলার ফতেপুরের স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, এস রহমান ফিলিং স্টেশনে সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, তেমুহনীর স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, স্টার লাইন ফিলিং স্টেশন টার্মিনালে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম এবং জেনিথ ফিলিং স্টেশনে সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. রেজওয়ানুল হক শুভকে ট্যাগ অফিসার করা হয়েছে।

ফুলগাজী উপজেলার আলম ট্রেডার্সে ফুলগাজী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিহির কান্তি দেবনাথ এবং ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আরমান দায়িত্ব পালন করবেন।

ছাগলনাইয়া উপজেলার ইকবাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সুলতানা ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং মজুমদার ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান মজুমদার, এইচ রহমান ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ভাস্কর মজুমদার, সেবা ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, ইব্রাহিম ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আইনুল হোসাইন জিলানী এবং সততা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনাগাজী উপজেলার মোশাররফ ফিলিং স্টেশনে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হুদা এবং ডাকবাংলা ফিলিং স্টেশনে উপজেলা আইসিটি কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ট্যাগ অফিসারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক-ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করতে বলা হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়। এ বিজ্ঞপ্তির পর থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও সেনাবাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!