1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলা নববর্ষ ১৪৩৩: দেশজুড়ে বর্ণিল আয়োজন, নিরাপত্তা ও সাংস্কৃতিক কর্মসূচির সমন্বয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বাংলা নববর্ষ ১৪৩৩: দেশজুড়ে বর্ণিল আয়োজন, নিরাপত্তা ও সাংস্কৃতিক কর্মসূচির সমন্বয়

প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিস্তৃত আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিবর্গের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-এর উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়া ছায়ানট-সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নববর্ষ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। দেশজুড়ে উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার চ্যানেলগুলোতে নববর্ষের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখি র‍্যালি, লোকজ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠান আয়োজন করবে এবং শিশু একাডেমি শিশুদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে।

এর পাশাপাশি আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথাও সভায় জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনকে যথাযথভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!