1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল হচ্ছে: বিদ্যুৎ মন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল হচ্ছে: বিদ্যুৎ মন্ত্রী

প্রতিনিধি

বিদ্যুতের প্রিপেইড মিটারে দীর্ঘদিন ধরে আরোপিত মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ ২০২৬) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে নিয়মিত চার্জ নেওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে সরকার গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে দ্রুত এই চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট হারে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ পরিশোধ করতে হয়। এতে প্রতি কিলোওয়াটে ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে ৪০ টাকা মিটার ভাড়া নেওয়া হয়, যার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকে।

অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের মূল্য অনেক আগেই আদায় হয়ে গেলেও বছরের পর বছর ভাড়া আদায় অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনও এ চার্জ বাতিলের দাবি জানিয়ে আসছিল।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ব্যয় কমবে এবং বিদ্যুৎ সেবা আরও গ্রহণযোগ্য হবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!