1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

প্রতিনিধি

রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও ৬ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড অনুমোদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি উপ-পরিদর্শক রায়হানুর রহমান আরও সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত ৬ দিন মঞ্জুর করেছেন।

মাসুদ উদ্দিন চৌধুরী ২৩ মার্চ বারিধারা থেকে গ্রেপ্তার হন। এর আগে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলায় অভিযোগ, সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচার করা হয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক এমপি বেনজীর আহমেদ, এবং আরও ১০৩ জন।

বাদী অভিযোগ করেছেন, আসামিরা মানবপাচার ও চাঁদাবাজি করে ৮৪১ জনের কাছ থেকে ১২ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকা আদায় করেছে এবং অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে আরও কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!