ইপেপার / প্রিন্ট
রাজধানীর মগবাজারের নবীন ফ্যাশন পাঞ্জাবির দোকান বন্ধ করার ঘটনায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
রোববার (২৯ মার্চ) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
গত বুধবার একই আদালত ওসিকে তলব করে তিনদিনের মধ্যে ঘটনার লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দেয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি পুনরায় খুলে দিতে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, ঘটনাস্থলে কিছু ব্যক্তি উচ্ছৃঙ্খল আচরণ করলেও পাশে থাকা পুলিশ সদস্যরা নির্লিপ্ত ছিলেন। এই ধরনের আচরণ আইনবিরুদ্ধ ও পেশাদারিত্ববিরোধী হিসেবে গণ্য হতে পারে।