1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে ব্যস্ত প্রধানমন্ত্রী: বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি সংলাপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে ব্যস্ত প্রধানমন্ত্রী: বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি সংলাপ

প্রতিনিধি

রোববার (২৯ মার্চ, ২০২৬) সকাল ৯টার পর সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজ অফিসে না গিয়ে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী প্রথমে ৬ নম্বর ভবনে যান, যেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। মোট অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ দপ্তরে নিজের অফিসে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রটারি হাসান শিপলু জানান, এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সংলাপ স্থাপন ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেছেন।

এছাড়া সকালেই তিনি কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন, যেখানে স্থানীয় সরকার, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এই ধরনের পরিদর্শনের মাধ্যমে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে চাইছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!