1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইনি লড়াইয়ে বাবর আজমের বড় জয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইনি লড়াইয়ে বাবর আজমের বড় জয়

প্রতিনিধি

মাঠে ঠিক সুবিধা করতে পারছেন না বাবর আজম। ফর্মে ভাটা পড়েছে তারা। একের পর এক সমালোচনায় নাস্তানাবুদ। তবে মাঠের বাইরে থেকে দারুণ খবর পেয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আইনি লড়াইয়ে বড় জয় হয়েছে তার। পাকিস্তানি গণমাধ্যম দ্য নেশন এই তথ্য দিয়েছে।

বাবরের বিরুদ্ধে করা আলোচিত মামলা বাতিলের একটি লিখিত আদেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। পাকিস্তানি তারকার করা রিট আবেদনও গ্রহণ করেছে তারা। ওই আবেদনে বাবর তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। ‘জাস্টিস অব দ্য পিসের’ নির্দেশনায় তাকে এফআইআর করার কথা বলা হয়েছিল। সেই নির্দেশনার বিরোধিতা করেছিলেন তিনি।

হামিজা মুখতার নামের এক নারী পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন ও আর্থিক শোষণের অভিযোগ আনেন। তার আবেদনের ভিত্তিতে বাবরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন ‘জাস্টিস অব দ্য পিচ’। ওই নারীর দাবি, বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে সম্পর্ক ভেঙে দেন। তারপর পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন ও আর্থিক শোষণের অভিযোগ আনেন ওই নারী।

বিচারপতি আসজাদ জাভেদ ঘারালের পরিচালিত এই মামলায় ৮ পৃষ্ঠার লিখিত রায় দেন আদালত। দুই পক্ষেরই বক্তব্য ও নথি পর্যালোচনা করেছেন আদালত। তাদের মনে হয়েছে, বাবরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। পরে শুনানি শেষে ‘জাস্টিস অব দ্য পিস’-এর আগের আদেশও বাতিল করে দেন আদালত।

এ ছাড়া আদালত বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়ায় ‘জাস্টিস অব দ্য পিস’ এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। এটি আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে না। এই রায়ের মাধ্যমে বাবরের বিরুদ্ধে আনা সব অভিযোগের আইনি অবসান হয়েছে। আর কোনো আইনি ঝামেলা নেই, আপাতত বাবর ক্রিকেটের দিকে পূর্ণ মনোযোগ দিতে পারেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!