1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফসলের খেতে পাওয়া ৭ স্থলমাইন নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফসলের খেতে পাওয়া ৭ স্থলমাইন নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গায় ফসলের খেতে পাওয়া সাতটি স্থলমাইন (বোমা) সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। শনিবার (২৮ মার্চ) দুপুরে পরিচালিত এই ডিসপোজাল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি একই ইউনিয়নের দীননাথপুর এলাকার একটি ফসলি জমিতে সাতটি স্থলমাইন সদৃশ বিস্ফোরক বস্তু পাওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়।

নির্ধারিত সময়ে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমা ডিসপোজাল কার্যক্রম শুরু করে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত।

এ ছাড়া, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পুরো অভিযানটি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়া সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয় করার মাধ্যমে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!