1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হরমুজের নৌ-কমান্ডার তাঙসিরি নিহতের দাবি ইসরায়েলের - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

হরমুজের নৌ-কমান্ডার তাঙসিরি নিহতের দাবি ইসরায়েলের

প্রতিনিধি

ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি-এর দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাস-এ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার, দেশটির প্রতিরক্ষা বাহিনী কিংবা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি। ফলে তথ্যটি যাচাই করা সম্ভব হয়নি।

আলিরেজা তাঙসিরি ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন। ২০১৮ সালে তিনি নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের দায়িত্বে উন্নীত হন এবং তার প্রধান দায়িত্ব ছিল হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা। এর আগে একাধিকবার তার ওপর হামলার চেষ্টা হলেও তিনি সেগুলো থেকে বেঁচে যান।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান এই প্রণালিতে অবরোধ জারি করে এবং বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ রয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১২টি বিদেশি বাণিজ্য জাহাজ হামলার শিকার হয়েছে। ফলে অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ ব্যাহত করছে।

এর প্রভাবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং বহু দেশ ইতোমধ্যে এর নেতিবাচক প্রভাব অনুভব করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!