1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন চিঠি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন চিঠি

প্রতিনিধি

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

চিঠিতে রাজা চার্লস বলেন, “আপনাদের জাতীয় দিবসের আনন্দময় মুহূর্তে আমি এবং আমার স্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।”

তিনি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাজ্যে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যারা দেশীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছেন।

রাজা চার্লস বলেন, কমনওয়েলথ পরিবার বিশ্বজুড়ে বোঝাপড়া, সহযোগিতা এবং সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করে উল্লেখ করেন যে, জলবায়ু কার্যক্রমে দুই দেশের সহযোগিতা আমাদের সম্পর্কের অপরিহার্য অংশ, যা টেকসই উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সহায়ক।

চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে একত্রিত হয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবে।

শেষে রাজা চার্লস বলেন, “আমার স্ত্রী এবং আমি আপনার এবং বাংলাদেশের সকল মানুষের জন্য আগামী বছরটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হোক—একমাত্র কামনা ও আন্তরিক শুভেচ্ছা রইল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!