ইপেপার / প্রিন্ট
দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবস (বাংলাদেশ) উপলক্ষে জাতীয় প্যারেড ময়দানে শুরু হয়েছে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল ১০টার দিকে মিলিটারি পুলিশের সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান।
রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং এরপর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এস এম আসাদুল হক এ সময় তার সঙ্গে ছিলেন।
প্যারেড শেষে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর নতুন করে এই আয়োজন যুক্ত হওয়ায় দিবসটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের কুচকাওয়াজকে ঘিরে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চূড়ান্ত মহড়ার মাধ্যমে এর আয়োজন সম্পন্ন করা হয়।
এই আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের উদযাপনে