1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় পন্টুনে অবস্থানরত লঞ্চের দড়ি ছিঁড়ে দুই যাত্রী আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোলায় পন্টুনে অবস্থানরত লঞ্চের দড়ি ছিঁড়ে দুই যাত্রী আহত

প্রতিনিধি

ভোলায় পন্টুনে অবস্থানরত ঢাকামুখী এমভি তরঙ্গ-৭ নামে একটি লঞ্চের দড়ি ছিঁড়ে পন্টুনে থাকা দুই যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় লঞ্চটিকে আটক করেছে নৌপুলিশ।

আহতরা হলেন, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো.ইউসুফের ছেলে নুরউদ্দিন (৩২) ও রাজাপুর ইউনিয়নের সুদের হাট গ্রামের মাজন আলীর ছেলে মো. নুরনবী (৩৭)।

বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

নৌপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিচ্ছিল ঘাটে অবস্থানরত এমভি তরঙ্গ-৭ নামের লঞ্চটি। অতিরিক্ত বাতাস ও স্রোতের কারণে ঘাটে থাকা অপর আরেকটি লঞ্চের সাথে পাশাপাশি ধাক্কা লাগার এক পর্যায়ে পন্টুনে দড়ি দিয়ে বেঁধে রাখা তরঙ্গ লঞ্চটির দড়ি ছিঁড়ে দুই মাথা দুইদিকে যায় এবং দড়ির দুইমাথা পন্টুনে থাকা দুই যাত্রীকে সরাসরি আঘাত করে। এতে পন্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রী নুরুদ্দিনের পা ভেঙে যায় অপর যাত্রীও আঘাত পেয়ে আহত হন। পরে তাদের মধ্যে নুরউদ্দিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল রেফার্ড করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌথানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনার পরপরই আমরা তরঙ্গ-৭ লঞ্চটিকে আটক করেছি। বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তবে লঞ্চ সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি তারা আত্নগোপনে। এ ঘটনায় তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!