ইপেপার / প্রিন্ট
কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এক পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ ২০২৬) রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের দিকনির্দেশনায় এএসআই উত্তম কুমার কৈরী, এএসআই সব্যসাচী দাস ও সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স মিলে ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালান।
পুলিশ জানায়, অভিযানে মোঃ সিরাজুল ইসলাম (পিতা-মজর আলী, মাতা-মনোয়ারা বেগম), রুস্তমপুর, কোম্পানীগঞ্জ, সিলেট—পরিবারিক জারী নং-০৩/২১ অনুযায়ী পলাতক আসামী—কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং স্থানীয় ও পুলিশি অনুসন্ধানে তার অবস্থান শনাক্ত হওয়ায় গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়।
গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, “পলাতক আসামীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমরা কঠোরভাবে পালন করি।”