1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্যাটায়ারের নামে বিভ্রান্তি ছড়ানো অপরাধ: উপদেষ্টা জাহেদ উর রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্যাটায়ারের নামে বিভ্রান্তি ছড়ানো অপরাধ: উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রতিনিধি

সামাজিক মাধ্যমে স্যাটায়ারের আড়ালে প্রতিষ্ঠিত গণমাধ্যমের আদলে কনটেন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোকে অপরাধ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে সামাজিক মাধ্যমে এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে যেখানে পরিচিত গণমাধ্যমের মতো দেখতে লোগো ও উপস্থাপনা ব্যবহার করে ভিন্ন নামে খবর প্রকাশ করা হচ্ছে। এগুলো অনেক সময় স্যাটায়ার হিসেবে উপস্থাপন করা হলেও সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, “কেউ স্যাটায়ার করতেই পারে, কিন্তু সেই স্যাটায়ারের উপস্থাপনা কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার মতো হওয়া উচিত নয়। এটি মারাত্মকভাবে ভুল তথ্য (ডিসইনফরমেশন) ছড়াচ্ছে এবং আমার কাছে এটি একটি অপরাধ বলে মনে হয়।”

উপদেষ্টা আরও জানান, সরকার ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় একটি প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে নতুন মিডিয়ার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং জনসাধারণকে সঠিক তথ্যের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ভুল তথ্য মোকাবিলায় তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—ডিসইনফরমেশন শনাক্ত করা, তা খণ্ডন করা এবং সঠিক তথ্য প্রচার করা।

জাহেদ উর রহমান আরও বলেন, ভবিষ্যতে একটি নীতিমালা ও আইনি কাঠামোর আওতায় এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলা করা হবে। পাশাপাশি জনগণকে সচেতন করার উদ্যোগও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!