1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেল চাওয়ায় ক্রেতাকে মারধরের অভিযোগ পাম্প মালিকের বিরুদ্ধে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

তেল চাওয়ায় ক্রেতাকে মারধরের অভিযোগ পাম্প মালিকের বিরুদ্ধে

প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ফিলিং স্টেশনে পেট্রোল চাওয়ায় এক মোটরসাইকেল আরোহী ক্রেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। মেসার্স মেজাম্মেল অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সুকানদিঘি মেসার্স মোজাম্মেল অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে চলছে নানা সমালোচনা।

জানা যায়, গতকাল দুপুর থেকে জ্বালানি তেল পেট্রোল ও অকটেন নিতে দীর্ঘ লাইন ছিল ক্রেতাদের। সেখানে কয়েকজন ক্রেতা দ্রুত তেল চাওয়ায় পাম্পের মালিক তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সেখানে একজন ক্রেতা সেটির প্রতিবাদ করলে পাম্পের মালিক খেপে উঠে ছুটে গিয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে এক ক্রেতাকে মাটিতে ফেলে মারধর করেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোজাম্মেল হক বলছেন তেল কী তোমার বাপের, কেউ বেশি বাড়াবাড়ি করলে একটুও তেল পাবেন না। এসব বলতে বলতে ছুটে গিয়ে এক ক্রেতাকে মারধর শুরু করেন তিনি ৷ এক পর্যায়ে এক ক্রেতা মাটিতে পড়ে যায়।

তেল নিতে আসা ক্রেতা রহিম উদ্দিন বলেন, আমি গতকাল বিকেল থেকে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে তেল পাই সেখানে দ্রুত তেল চাওয়ায় পাম্পের মালিক অনেক ক্রেতার সঙ্গে খারাপ আচরণ এবং মারধর করেন।

আরেক ক্রেতা নাজমুল আলম বলেন, উপজেলা শহরে দুটি তেল পাম্প শুধু ওনার। তেল নিতে আসলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। এছাড়া দুইজনকে মারধর করেছেন এ বিষয়ে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি।

মেসার্স মোজাম্মেল অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের ম্যানেজার কৃষ্ণ রায় বলেন, একজন ক্রেতা এসে মোটরসাইকেলে অতিরিক্ত তেল চেয়েছিল সেটি না দেওয়ার কারণে মালিকের সঙ্গে তর্কাতর্কি হয়েছে।

মেসার্স মোজাম্মেল অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হক বলেন, গতকাল এমন কোনো ধরনের ঘটনা ঘটেনি ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, ভোক্তার সঙ্গে খারাপ আচরণ কিংবা মারধর করতে পারেনা। এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!