1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অপরাধ দমনে ২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অপরাধ দমনে ২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

প্রতিনিধি

নাটোরের লালপুরে মাদক, ধর্ষণ, অবৈধ বালু উত্তোলন ও সাইবার অপরাধ দমনে এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

সোমবার (২৩ মার্চ) সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সেইসাথে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। এছাড়া লালপুরে ইমো হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধের প্রাদুর্ভাব দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া সভায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগের বিষয়ে নিয়মিত মনিটরিং জোরদার এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ মানুষ যাতে তাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে লক্ষ্যে ২৪ মার্চের মধ্যেই হটলাইন সেবা চালু করার সময়সীমা বেধে দেন তিনি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!