1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ’

প্রতিনিধি

দেশের মানুষ কোন উগ্রবাদকে সমর্থন করেনি। সেজন্য আগামী দিনে দেশের সম্প্রীতি, ঐক্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সেসময়ের সরকার সাফল্য অর্জন করেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা জিয়াউর রহমানের মতো করে দেশকে একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহজ সরল, সাদাভাবে এবং সততা ও নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বা কাউকে প্রভু স্বীকার করে নয়, সেইভাবে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন তার দেশের সিংহভাগ আমার মা এবং বোনেরা তারা যখন শিক্ষায় সর্বোচ্চ স্থানগুলো অর্জন করতে পারে; তাদের চূড়ান্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। তখনই সেই দেশের অগ্রগতি ও উন্নয়ন সুপ্রতিষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামসহ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!