1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

মাদারীপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) কালকিনি ও রাজৈর উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমিন ঘরামী কালকিনির লক্ষিপুর ইউনিয়নের জায়গির গ্রামের বাসিন্দা এবং অজিত বিশ্বাস রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০ দিন আগে নিখোঁজ হন কালকিনি উপজেলার জায়গির গ্রামের বাসিন্দা রুহুল আমিন ঘরামী (৪৫)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

সোমবার (২৩ মার্চ) সকালে এক কৃষক ওই গ্রামের একটি ধানক্ষেতে পরিচর্যা করতে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানালে তারা পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অপরদিকে দুপুরে রাজৈর উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি লিচু বাগান থেকে অজিত বিশ্বাস ওরফে পটে (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অজিত মাদকাসক্ত হওয়ায় পারিবারিক ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!