1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

স্ত্রীকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী

প্রতিনিধি

কুমিল্লার পদুয়ার বাজারে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফচিয়ার রহমান (২৫)। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফচিয়ার রহমান মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামের বাসিন্দা ওহাব শেখের ছেলে। তিনি পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী এবং বিকাশ এজেন্ট হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে মহম্মদপুরের নিজ বাড়িতে এখন চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে স্ত্রীকে আনতে বিকেলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ফচিয়ার। পথিমধ্যে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে যাওয়ার সময় পদুয়ার বাজার লেভেল ক্রসিং পার হওয়ার মুহূর্তে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এদিকে দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে মহম্মদপুর উপজেলার এক যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে তার পরিবার।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ফচিয়ার রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামে আনা হয়েছে। সোমবার সকাল ৮টায় নিজ গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!