1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম

প্রতিনিধি

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। সম্প্রতি পকিস্তানকে ঘরের মাঠে হারানো সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি সেঞ্চুরি করেছিলেন। এর আগে প্রথম ম্যাচে করেন অপরাজিত ৬৭ রান। দারুণ ফর্মে থাকা বাঁ–হাতি এই ব্যাটার পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির জার্সি গায়ে জড়াবেন।

তার আগে এবারের পিএসএলে নাম লিখিয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এই বছর প্রথমবারের মতো পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। তার আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। এরপর নিলামে রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন। পরবর্তীতে তানজিদ তামিমের মতো ডাক পান শরিফুল ইসলাম।আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের দশম আসর শুরু হবে। যেখানে টাইগার ওপেনার তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। আগেই দল পাওয়া বাংলাদেশের ৫ ক্রিকেটারের মতো তাকেও আগামী ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিবি।

এ নিয়ে পেশোয়ারে নাম লেখালেন বাংলাদেশের তিন ক্রিকেটার– রানা, শরিফুল ও তামিম। এ ছাড়া মুস্তাফিজ ও ইমন লাহোর এবং রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে। ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের।

অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে এবারের পিএসএলে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!