1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট

প্রতিনিধি

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত থাকলেও সিরাজগঞ্জ মহাসড়কে এখনও স্বাভাবিক রয়েছে যান চলাচল। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও উল্লেখযোগ্য যানজটের দেখা মেলেনি।

বৃহস্পতিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, যানবাহনের সংখ্যা আগের দিনের মতোই বাড়তি রয়েছে। তবে চাপ থাকলেও যান চলাচল থেমে নেই এবং বেশিরভাগ স্থানে স্বাভাবিক গতিতেই চলাচল করছে পরিবহন।

সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। কোথাও ধীরগতি থাকলেও দীর্ঘ সময়ের জন্য যানজট তৈরি হয়নি।

এর আগে বুধবার ভোর থেকে দিনভর মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যাও আরও বেড়েছে। সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ছিল ১৮ হাজার ৭৪৪টি।

সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। সে হিসাবে বর্তমানে কয়েকগুণ বেশি যানবাহন এই সেতু ব্যবহার করছে, তবুও সিরাজগঞ্জ মহাসড়কে যানজট নেই।

প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই মহাসড়ক ও যমুনা সেতুর পশ্চিম অংশ। বিকল্প সড়ক না থাকায় ঈদের সময় সাধারণত এ পথে চাপ বাড়ে, তবে এবার এখন পর্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!