1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

প্রতিনিধি

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ওই এলাকায় গাড়ির সংকট রয়েছে। তাই পদ্মা সেতু এলাকা থেকে যাত্রীরা খোলা ট্রাকে ছুটছেন গন্তব্যে।

বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় ট্রাকে চড়ে বরিশালের উদ্দেশে যাত্রীদের ছুটতে দেখা গেছে।

ঈদকে সামনে রেখে বুধবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। টোল আদায়ের সময় গাড়ির জটলা দেখা গেছে। তবে সেই জটলা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দীর্ঘ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে।

এ ব্যাপারে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সকাল পৌনে ৯টার দিকে ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে তবে কোনো যানজট নেই। গতকালের মতো আজও চাপ রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ৩৮ হাজার ৫৫৭টি গাড়ি পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!