1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ, নেই ভোগান্তি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাভারে সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ, নেই ভোগান্তি

প্রতিনিধি

সাভারে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে গণপরিবহনের চাপ বেড়েছে। তবে ঘরমুখো মানুষের ভোগান্তি নেই। স্বস্তিতেই ফিরছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এমন চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় সড়কে গণপরিবহনের চাপ দেখা গেছে। এছাড়াও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেও যাত্রীদের চাপ বাড়ছে।

পাটুরিয়াগামী সেলফি গাড়ির যাত্রী তৌকির হোসেন বলেন, সড়কে গাড়ি পাওয়া যাচ্ছে। তবে স্বাভাবিক ভাড়া থেকে ৩০-৪০ টাকা ভাড়া বেশি দাবি করছে বাসচালকরা।

অপরদিকে বৈশাখী গাড়ির যাত্রী আল মামুন বলেন, আমি শ্যামলী থেকে সাভার পর্যন্ত এসেছি। সড়কে কোথাও র্দীঘ যানজটে পড়তে হয়নি বলে জানান তিনি।

ওয়েলকাম বাসের চালক আমিনুল বলেন, ঈদের যাত্রীর চাপ এখনো বাড়েনি। যাত্রীদের তুলনায় গাড়ি বেশি। আশা করছি বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়বে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান ঢাকা পোস্টকে বলেন, গাড়ির চাপ আগের তুলনায় বেড়েছে। তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি। সড়ক স্বাভাবিক আছে এবং পুলিশ যাত্রীদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!