1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

প্রতিনিধি

জাতীয় দলে গাজী আশরাফ হোসেন লিপুর অধ্যায় শেষ হলো স্মরণীয়ভাবে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের রোমাঞ্চকর জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সিরিজেই প্রধান নির্বাচক হিসেবে লিপুর দায়িত্ব শেষ হয়েছে। নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন তিনি।

ড্রেসিংরুমে ক্রিকেটার, কোচিং স্টাফ সদস্যদের কাছ থেকে হাসিমুখে বিদায় নিয়েছেন তিনি। দেশের ক্রিকেটে এত সুন্দর করে কাউকে বিদায় দিতে দেখা যায়নি খুব একটা। লিপুকে নিয়ে লিটন দাস বলেন, ‘আপনার যদি কোনো তথ্য থাকে, অবশ্যই আমাদের ফোনে পাবেন। আপনি মেসেজ কিংবা কল দেবেন।’

লিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের জন্য সেরাটা দেওয়া চেষ্টা আপনি করেছেন। আমি খুবই খুশি ছিলাম আপনার ওপর। টিম ম্যানেজমেন্ট বলেন, খেলোয়াড় বলেন, অনেক সময়ই কিছু অস্বস্তি ছিল। কিন্তু দলের চিন্তা করে আপনি সবসময় ভালোটা করার চেষ্টা করেছেন। দলের ভালোর জন্য এখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত কোনো কিছু ছিল না।’

লিপুর সঙ্গে কাজ করে খুশি নাজমুল হোসেন শান্তও, ‘অধিনায়কের সঙ্গে নির্বাচকের সবসময়ই একটা স্বাস্থ্যকর তর্ক-বিতর্ক চলতেই থাকে। আমাদের যেটা সবসময় ছিল এবং এই তর্ক-বিতর্ক আমি উপভোগ করতাম। এই তর্ক-বিতর্ক হতো শুধুই বাংলাদেশ দলের জন্য। দল কীভাবে জিতবে, কোন জিনিসটা দরকার। আমি বলব এটা দারুণ ছিল এবং আমি উপভোগ করেছি। আপনার সঙ্গে কাজ করে আমি খুশি। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। আবারো ধন্যবাদ।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!